বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

November 09, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ে উদ্যোগে টেংরামারি মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টেংরামারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে বিদায় বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও টেংরামারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদ সরফরাজ হোসেন মৃদুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন। টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, সাবেক সভাপতি মনিরুল ইসলাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক রুস্তম আলী।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সুবর্ণা খাতুন, রবিউল আউয়াল, দশম শ্রেণীর শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন, নবম শ্রেণির শিক্ষার্থী মায়া খাতুন প্রমুখ সেখানে বক্তব্য রাখেন। এসময় শিক্ষার্থীদের হাতে এসএসসি পরীক্ষার সরঞ্জাম তুলে দেন অতিথিবৃন্দ। পরে উক্ত বিদ্যালয়ের ধর্ম শিক্ষক আবদুর রশীদ সেখানে দোয়া পরিচালনা করেন।