মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ এপ্রিল: মেহেরপুরের টেংয়ারমাঠ নামক স্থান থেকে নারী ও শিশু নির্যাতন মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মহিদুলকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। যার মামলা নং-৫৩/১১। আটককৃতকে আজ রোববার দুপুরে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠিয়ে দেয়। পুলিশ জানায়,আজ রোববার বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশ টেংয়ার মাঠ নামক স্থানে অভিযান চালায়। পুলিশ একটি চায়ের দোকান থেকে জুলমুতের ছেলে সাজাপ্রাপ্ত আসামী মহিদুলকে আটক করে মেহেরপুর সদর থানায় নিয়ে যায়।