মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার টেঙ্গারমাঠ গ্রাম থেকে জিয়ারুল ইসলাম নামের এক ডাকাতকে আটক করা হয়েছে। রোববার সকালে তার নিজ বাড়ি থেকে মেহেরপুর সদর থানা পুলিশ আটক করে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এ এস আই গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল টেঙ্গারমাঠ গ্রামের মোজাম্মেল হকের চেলে জিয়ারুলের বাড়ি ঘেরাও করে তাকে আটক করে। পুলিশ জানায়, জিয়ারুলের বিরুদ্ধে থানায় একটি হত্যা ও একটি ডাকাতি মামলা রয়েছে। ছিনতাইকারী আটক: মেহেরপুর সদর থানা পুলিশ সদর উপজেলার উজুলপুর গ্রাম থেকে সজল নামের এক ছিনতাইকারীকে আটক করেছে। জানা গেছে,মেহেরপুর সদর থানার এ এস এই বাবুলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে উজলপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সজলকে আটক করে। সজলের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় ছিনতায়ের একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।