বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের তাঁতিপাড়ায় রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 13, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকা ৩ নম্বর ওয়ার্ড তাঁতিপাড়ায় রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালের দিকে তাঁতিপাড়ায় রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে তাঁতিপাড়ায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ২০০ মিটার রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় সেখানে দোয়া করা হয়। পরে মাটিতে কোপ মেরে ড্রেন সহ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ বাপ্পি, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম, যুবলীগ নেতা সাজেদুল ইসলাম সাজু,ইয়ানুস আলী প্রমুখ।