টপ নিউজ

মেহেরপুরের তালশাঁস বিক্রির হিড়িক

By মেহেরপুর নিউজ

May 22, 2021

মেহেরপুর নিউজ:

প্রচণ্ড দাবদাহের সাথে পাল্লা দিয়ে মেহেরপুরের তালশাঁস বিক্রির হিড়িক পড়ে গেছে। জৈষ্ঠ মাস মধুমাস, আম লিচুর সাথে সাথে চলছে তালশাঁস বিক্রি।

মেহেরপুর শহরের কোর্ট সড়ক, বড়বাজার সড়ক, মাধ্যমিক বালিকা বিদ্যালয় সড়কসহ শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় তালের শাঁস বিক্রি করা হচ্ছে গরম থেকে পরিত্রাণ পেতে মুখোরোচক এ তালের শাঁস এবার আকারে যেমন ছোট, দামও তেমন বেশি।তারপরেও তালের শাঁসের স্বাদ নিতে মানুষজন রাস্তার পাশে দাঁড়িয়ে তালের শাঁস ক্রয় করছে।

জানা গেছে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের ১৫ থেকে ২০ জন ব্যবসায়ী জেলার বিভিন্ন এলাকায় তালগাছের ফল ক্রয় করে। ২শ – ৪শ টাকা একটি তালগাছ ক্রয় করে। দুই থেকে আড়াই হাজার টাকা তালশাঁস বিক্রি করে। প্রতিদিন গড়ে ৮শ-১ হাজার টাকা লাভ হয় বলে ব্যবসায়ীরা জানান। মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় প্রকারভেদে ১০ টাকা থেকে ১৫ টাকা হালি ধরে তালের শাঁস বিক্রি করা হচ্ছে। জৈষ্ঠ মাস জুড়ে এই তালের শাঁস বিক্রি করা হবে। অবশেষ তাতাল গাছের থেকে সেগুলো থেকে তালের বড়া এবং তালের রুটি সহ বিভিন্ন কাজে পাকা তাল ব্যবহার করা হবে।