অন্যান্য

মেহেরপুরের তেরঘরিয়ায় স্বামীর ওপর অভিমান করে আত্নহত্যার জন্য বিষপান করেছে গৃহবধু বিজলী

By মেহেরপুর নিউজ

August 19, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ আগস্ট:

স্বামীর ওপর অভিমান করে আত্নহত্যার জন্য বিষপান করেছে মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়ায় গ্রামের গৃহবধু বিজলী। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।

মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,বিষপান করা গৃহবধু বিজলীর অবস্থা আশংকাজনক।

জানা গেছে, সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের জাহিদুলের স্ত্রী বিজলী তার স্বামীর সাথে সাংসারিক বিষয় প্রতিনিয়ত নিয়ে ঝগড়া করে । ঝগড়ার জের ধরে আজ ১৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরের দিকে বিজলী বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায় । বিষপানের পর দেকে ফেলে পরিবারের লোকজন  তাকে  মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয় ।