বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের থানা সড়কের ড্রেনের বেজ ঢালায় কাজ পরিদর্শন করেছেন পৌর মেয়র

By মেহেরপুর নিউজ

May 05, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর শহরের বড়বাজার থানা সড়কের চলমান ড্রেনের বেজ ঢালায় চলাকালীন পরিদর্শন করেছেন।

শুক্রবার দুপুরের দিকে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন শহরের বড়বাজার থানা সড়কের চলমান ড্রেনের বেজ ঢালায় চলাকালীন পরিদর্শন করেন। পরিদর্শনকালে পৌর মেয়র মোঃ মাহফুজুর রহমান রিটন সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলেন এবং তাদের কাজের মান যাতে সঠিক হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান। পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন।