অন্যান্য

মেহেরপুরের দারিয়াপুরে চোরাচালান প্রতিরোধে সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 12, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ আগস্ট:

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যেগে চোরাচালান প্রতিরোধ বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চেয়ারম্যান,ইউপি সদস্য,এলাকার গন্যমান্য ব্যক্তিগন,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।

আজ ১২ আগস্ট বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যেগে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। সভাপতিত্ব করেন দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইলিযাস।