মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ সেপ্টেম্বর: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর নামক স্থানে ইজিবাইকে ধাক্কায় মারা গেছে ভানুয়ারা(৬৫) নামের এক বৃদ্ধ মহিলা। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়,আজ বুধবার বিকেল ৪ টার দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ভানুয়ারা নামের এক বৃদ্ধ মহিলা হাঁটের রাস্তা পার হচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা এশটি দ্রুতগতি সম্পন্ন ইজিবাইক সজোরে ধাক্কা দিলে সে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। সড়কে চলমান লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।