বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের দারিয়াপুর গ্রামে সড়ক দূর্ঘটনায় এক শিশু আহত

By মেহেরপুর নিউজ

May 09, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মে: মেহেরপুরের দারিয়াপুর গ্রামে পাওয়ারট্রিলারের চাকার নিচে পরে লিখন নামের এক শিশু (১০) মারাত্মক আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, আহত লিখনের ডান হাত ভেঙ্গে গেছে র“গির অবস্থা এখন আশংকা মুক্ত। জানাগেছে, বুধবার সকাল ১০টার সময় দারিয়াপুর গ্রামের ময়রুদ্দিনের ছেলে লিখন ধান বোঝায় পাওয়ারট্রিলারের পিছনে উঠে যাওয়ার সময় পাওয়ারট্রিলারের উপর থেকে ছিটকে পড়ে গিয়ে পিছনের চাকা লিখনের ডানহাতের উপর দিয়ে চলে যায় ।স্থানিয় গ্রাম বাসি গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।