মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার দীঘিরপাড়া মহাসিন শাহ’র মুরিদ দিবস উপলক্ষে ২ দিন ব্যাপী সাধু সমাবেশ ও ভক্তিমূলক সঙ্গীত এবং লালন সঙ্গীতের সমাপনী অনুষ্ঠানের আযোজন করা হয়।
আজ সোমবার বিকালে দীঘিরপাড়ার মহাসিন শাহ’র আশ্রমে কাজলের সহযোগীতায় অনুষ্ঠিত ২ দিন সাধু সমাবেশের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিলন। সাধু সমাবেশের সমাপনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন লাকী সরকার, লোকমান সরকার ,আলিহিম হোসেন প্রমুখ । দেশের বিভিন্ন অঞ্চল থেকে মহাসিনের ভক্তগন এতে অংশ গ্রহন করেন।