অন্যান্য

মেহেরপুরের দিঘীরপাড়া জ্বরের প্রকোপ

By মেহেরপুর নিউজ

June 20, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুন: হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হওয়ায় মেহেরপুরের দিঘীরপাড়া জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৮জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও নারী পুরুষ শিশুসহ অর্ধশত মানুষ জ্বরে আক্রান্ত হয়েছে। শুক্রবার সকাল থেকে জ্বরে আক্রান্তদের একে একে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে তারনের ছেলে মাসাদুল, আব্দুল হকের ছেলে কাজল, আফতাবের ছেলে  ছমির,মঙ্গলের ছেলে শরিফ,মনিরুলে ছেলে সোহাগ, আলমের ছেলে মোহন, এবং রহিমের ছেলে সজিব রয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরেফিন জানান, আবহাওয়া পরিবর্তনের ফলে এমনটি হচ্ছে তবে আতঙ্কিত হওয়ার কিছু নাই।