বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের দীঘির পাড়ায় সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলে মারাত্নক আহত

By মেহেরপুর নিউজ

August 20, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ আগস্ট:

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের দীঘির পাড়া নামক স্থানে ছাগলকে বাঁচাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় মারাত্নক আহত হয়েছে মোটরসাইকেল আরোহী পিতা ও পুত্র। আহতরা হলেন মোটরসাইকেল চালক গাংনীর হারুনের ছেলে আনোয়ার এবং তার চার বছরের শিশু পুত্র আরাফাত। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহত শিশু আরাফাতের অবস্থা আশংকাজনক।

আজ ২০ আগস্ট শুক্রবার সকালের দিকে গাংনী থেকে মোটরসাইকেলযোগে আনোয়ার ও তার ছেলে মেহেরপুরের উদেশ্য রওয়ানা হয়। মোটরসাইকেলটি মেহেরপুর-কুষ্টিয়া সড়কের দীঘির পাড়া নামক স্থানে পৌছিয়ে সড়কের ওপর থাকা একটি ছাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল সহ আরোহীরা ছিটকে সড়কের পাশে পড়ে যায়। পথচারীরা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।