নির্বাচন

মেহেরপুরের দুই আসনে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী, রেকর্ডসংখ্যক ভোট বাতিল

By Meherpur News

February 13, 2026

মেহেরপুর নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে প্রথমবারের মতো অনুষ্ঠিত গণভোটে মেহেরপুর জেলার দুটি আসনেই ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। তবে দুই আসনেই রেকর্ড পরিমাণ ভোট বাতিল হয়েছে।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলার দুই আসনে গণভোটে মোট ভোট প্রদান করেছেন ৪ লাখ ২৪ হাজার ১৫ জন ভোটার। এর মধ্যে বাতিল হয়েছে ৭৪ হাজার ২১টি ভোট।

মেহেরপুর-১আসনে মোট ভোট দিয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৭৩০ জন। হ্যাঁ ভোট: ১ লাখ ৫০ হাজার ৯৫১ ও না ভোট: ৪৫ হাজার ৮৩৭ এবং বাতিল ভোট: ৩৮ হাজার ৯৪২।

অপরদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে মোট ভোট দিয়েছেন ১ লাখ ৮৮ হাজার ২৮৫ জন। হ্যাঁ ভোট: ১ লাখ ২৬ হাজার ৫৪৭ ও না ভোট: ৩১ হাজার ১৫১ এবং বাতিল ভোট: ৩৫ হাজার ৭৯।

দুই আসনেই ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও বাতিল ভোটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।