মেহেরপুর নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে তিনজন প্রার্থী তাদের জামানত হারাচ্ছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের এক অষ্টমাংশের (৮ ভাগের ১ ভাগ) কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
মেহেরপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হামিদ পেয়েছেন মাত্র ১ হাজার ৩৯০ ভোট।
এছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান পেয়েছেন ৭৮১ ভোট।
প্রদত্ত ভোটের তুলনায় তাদের প্রাপ্ত ভোট এক অষ্টমাংশের কম হওয়ায় এ দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
মেহেরপুর-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল বাকি পেয়েছেন ১ হাজার ৮২৫ ভোট।
এ আসনেও প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
নিয়ম অনুযায়ী, মেহেরপুর-১ আসনে দুইজন এবং মেহেরপুর-২ আসনে একজন প্রার্থী তাদের জামানত হারাচ্ছেন।