বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের দু’টি স্থানে আগুনে পুড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ২

By মেহেরপুর নিউজ

December 17, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে রাজমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল রানা নামের এক রাজমিস্ত্রি এবং গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে আগুন তাপানোর সময় আগুনে পুড়ে লোকমান আলী নামের  এক বৃদ্ধ আহত হয়েছে।বর্তমানে আহত  ‍দু’জনই মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের সালাহুদ্দিনের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় মুজিবনগর উপজেলার খানপুর গ্রামের জিয়ারুলের ছেলে জুয়েল রানা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে আজ সকালে গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে আগুন তাপানোর সময় লুঙ্গিতে আগুন লেগে শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায় লোকমান আলী নামের  এক বৃদ্ধের। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।