গাংনী প্রতিনিধি :
মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০টি ছাগলটি পুড়ে ছাই। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে রাধাগোবিন্দপুর ধলা গ্রামের মৃত সানোয়ার হোসেনের ছেলে মনিরুল ইসলামের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গৃহকর্তা মনিরুল ইসলাম জানান, রাতে আমি ও আমার মা ঘরে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। রাত ৯টার দিকে মায়ের ঘরের বিদ্যুতের লাইন থেকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মা হাসিনা খাতুন দৌড়ে ঘর থেকে বেরিয়ে প্রাণে বেঁচে যায়। এসময় পাশে ছাগল ঘরে আগুন ছড়িয়ে পড়লে, ১০টি ছাগল পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে কাথুলী বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আমার মায়ের ঘরে এক আত্মীয়ের রাখা ২ লাখ ১৩ হাজার ৫ টাকা উদ্ধার করে।