বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ধলা সীমান্ত বিজিবির ফেন্সিডিল ,মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার

By মেহেরপুর নিউজ

January 27, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্তে বিজিবির সদস্যরা ফেনসিডিল, মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে।

বুধবার ভোরের দিকে ধলা সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যরা ধলার মাঠ থেকে ১০ বোতল ফেন্সিডিল, ১০ বোতল মদ এবং ২শ পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করে। জানা গেছে ধলা সীমান্তে বিজিবি নায়েক ফারুক সিদ্দিকীর সিদ্দিকীর নেতৃত্বে বিজিবি টহল দল টহল শেষে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় মদ, ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ গুলি উদ্ধার করেন।