অন্যান্য

মেহেরপুরের ধানখোলা গ্রামে দ্রুতগামী আলগামনের ধাক্কায় খলিলুর রহমান নামের এক শিশু মারাত্নক আহত

By মেহেরপুর নিউজ

August 19, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ আগস্ট:

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে বাড়ির পাশে খেলার সময় দ্রুতগামী আলগামনের ধাক্কায় খলিলুর রহমান নামের এক শিশু মারাত্নক আহত হয়েছে । আহত শিশু খলিলুর রহমান মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহত খলিলুর রহমান এর অবস্থা আশংকাজনক।

আজ ১৯ আগস্ট বৃহস্পতিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের ইমান আলীর ছেলে খলিলুর রহমান (৪) বাড়ির পাশে খেলা করছিল। এসময অপরদিক থেকে দ্রুতগামী আলগামন তাকে চাপা দিয়ে চলে যায় । আশেপাশের লোকজন আহত খলিলুর রহমান কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায় ।