মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে একটি দ্বিতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । বিকালের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
জানাগেছে , নতুন দরবেশপুর গ্রামের মরহুম হানিফ মণ্ডলের ছেলে কুতুব উদ্দিন মণ্ডলের দ্বিতল ভবনের নিচ তলা টি গোডাউন হিসাবে নির্মাণাধীন রয়েছে । গোডাউনে ছিল ৫শ ১৫ টি আমের ক্যারেট (প্লাস্টিকের ঝুড়ি) ও ৫শ আঁটি পাটকাঠি ।স্থানীয়দের ধারনা, গোডাউনের কোন দরজা না থাকায় অসাবধানতা বশত কে বা কারা বিড়ির আগুন ফেলায় আগুন লাগতে পারে । তাতে গোডাউনে থাকা আমের ক্যারেট ও পাটকাঠি পুড়েযায়। অগ্নিকাণ্ডের খবরে গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয় । মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত এসে আগুন নিয়ন্ত্রনে এনে নিভাতে সক্ষম হয় ।