মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ ডিসেম্বর: মেহেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে মোজাফ্ফর হোসেন যোগদান করেছেন। নবাগত পুলিশ সুপার মোজাফ্ফর হোসেন কুষ্টিয়ার সন্তান বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে নতুন পুলিশ সুপার মোজাফ্ফর হোসেন মেহেরপুর এসে পৌঁছালে সহকারি পুলিশ সুপার আব্দুল মতিন তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
এসময় মেহেরপুর সদর থানার ওসি মতিয়ার রহমান, পুলিশের আর আই আবুল কালাম আজাদ, ডিআই ওয়ান আব্দুল লতিফসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন।
মেহেরপুর পৌঁছে নবাগত পুলিশ সুপার বলেন, সকলের সহযোগিতা নিয়ে মেহেরপুরের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাই। এজন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা করেন। এর আগে বিদায়ী পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকি ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেন।