বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের নবনির্বাচিত চেয়ারম্যানদের মুজিবনগর স্মৃতিসৌধ পুষ্পমাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

December 30, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ও কুতুবপুর এবং গাংনী উপজেলার ধানখোলা ষোলটাকা এবং রায়পুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ শেষে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেছেন।

বৃহস্পতিবার দুপুরের দিকে বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান ও কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা এবং গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা এবং রায়পুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম গোলাম সাকলায়েন সেপু মুজিবনগর স্মৃতিসৌধ পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করেন।