মেহেরপুর নিউজ:
মেহেরপুরের নবাগত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম কে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ মিয়াজান আলী সভাপতিত্বে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের নবাগত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম।
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, জেলা নারী ও শিশু আদালতের বিচারক মোহাম্মদ তহিদুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহার, যুগ্ম জজ ১ম হেলাল উদ্দিন, সহকারি জজ বেলাল হোসেন, বেবী নাজনীন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন রেজা, রাফিয়া সুলতানা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ মারুফ আহমেদ বিজন, ইব্রাহিম শাহিন, আনোয়ার হোসেন, ইয়ারুল ইসলাম,শফিকুল ইসলাম প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত জেলা ও দায়রা জজকে ক্রেস্ট প্রদান করা হয়। এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম বলেন বিভিন্ন জেলায় কাজের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে মেহেরপুরের বিচারকার্য পরিচালনা করতে চাই। তিনি বলেন, বিচারকাজ আসলে বিচারকের একার কাজ নয়, এটি একটি টিম ওয়ার্ক। একে অপরের প্রতি সহযোগিতা না করলে সুচারুরূপে বিচারকার্য করা সম্ভব নয়।