মেহেরপুর নিউজঃ মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়কে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর ধারা অব্যাহত রয়েছে।
সোমবার সকালে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম. নজরুল কবির, সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান ও কাওসার আলী এবং শরীরচর্চা শিক্ষক আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।
এছাড়াও মেহেরপুর জেলা এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু জাফর, দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফরসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান।
অন্যদিকে, মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সঞ্জীব পাল বাপ্পির নেতৃত্বে পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। একইসাথে মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকেও পৃথকভাবে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় জেলা প্রশাসক শিল্পী রানী রায় সকলকে ধন্যবাদ জানান।