বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময়

By মেহেরপুর নিউজ

July 09, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলী খানের সাথে মেহেরপুরের সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিম, প্রফেসর হাসানুজ্জামান মালেক,পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, প্রমূখ।