বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে সুধীজনের মতবিনিময়

By মেহেরপুর নিউজ

July 29, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খানের সঙ্গে মেহেরপুর সদর উপজেলার জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, লতিফুন নেছা লতা, কৃষি কর্মকর্তা নাসরিন আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম প্রমূখ।