বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের নুরপুরে আলামিন নামের এক মুদি দোকানিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা

By মেহেরপুর নিউজ

June 22, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জুন: মেহেরপুরের নুরপুরে কাঁচা মরিচ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে আলামিন (২৮) নামের এক মুদি দোকানদারকে। আহত আলামিন বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা: আবুল কাশেম জানান, আহত আলামিনের অবস্থা আশংকামুক্ত। তার ডান কানে ৮ টি সেলাই হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি তদন্ত জানান,কাঁচা মরিচের গাছ কাঁটাকে কেন্দ্র করে এ ঘটনা। বিষয়টি আরোও তদন্ত করে দেখা হচ্ছে। তবে আহত আলামিন হাসপাতালে সাংবাদিকদের বলেন,প্রতিপক্ষের হানিফের ছেলে ফরিদুল,হবি,বিল্লাল মান্নান,খলিলরা আস্বীকৃতি জানানোয় তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শুক্রবার সকালে নুরপুর মাঠে মরিচ গাছ কাঁটাকে কেন্দ্র করে আলামিনের সাথে প্রতিপক্ষের লোকজনের বাকবিতন্ডা হয়। এর জের ধরে স›দ্ধ্যা সাড়ে ৭ টার দিকে আলমিন দোকান ব›দ্ধ করার সময় প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আ:সাত্তারের ছেলে আলামিনকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে গ্রামের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।