মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার নুরপুর মোড়ে অভিযান চালিয়ে আবুল খায়ের টোবাকো কোম্পানির প্রতিনিধি তুশার কে প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী লাগানোর সময় আটক করার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
সরকারিভাবে ধূমপানের ব্যাপারে প্রচারণার সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও সেখানে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল । পরে কোম্পানির মেহেরপুর জেলার দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।