মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ অক্টোবর:
পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর সদর উপজেলার নূরপুর গ্রামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ওই ঘটনা ঘটে। জানা গেছে, এ দিন সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নূরপুর গ্রামের পাঁচু শেখের ছেলে মোনাজাত আলী (৬০) বাড়ির পাশে বসে থাকা অবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের হ্যাবলের ছেলে খায়ের তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।