অন্যান্য

মেহেরপুরের পল­ীতে এক প্রসুতির গর্ভে মৎস্যকন্যার ন্যায় সন্তান জন্ম

By মেহেরপুর নিউজ

June 14, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জুন: মেহেরপুরে পল­ীতে এক মহিলার গর্ভে মৎস্যকন্যার আদলে এক সন্তান জন্ম নিয়েছে।  সোমবার গভীর রাতে মৎস্যকন্যারুপি সন্তানটি জন্ম নেয়ার সাথে সাথে মারা যায়। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বারাদী হাসনাবাদ কলোনী গ্রামের রেজাউলের ন্ত্রী মেরীনা খাতুনের প্রসব বেদনা শুরু হলে তাকে মেহেরপুর প্রগতি ক্লিনিকে ভর্তি করা হয়। এ সময় ডা. তাপস কুমার ও বিপুল কুমার বিশ্বাস সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসব করায়। জন্ম নেয়া সন্তানটির মুখোমন্ডল ঠিক থাকলেও কোমরের নীচ থেকে শুরু করে ২ পা এক সাধে পাতা পর্যন্ত জোড়া লাগানো। পায়ের নীচের অংশটি অবিকল মাছের লেজের মত দেখতে। অদ্ভুত এ শিশুটি জন্ম নেয়ার পরপরই মারা যায় এবং তাকে ক্লিনিক থেকে সরিয়ে নেয়া হয়।