বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের পল্লীতে মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা ॥ আহত ২

By মেহেরপুর নিউজ

August 07, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৭ আগস্ট :

মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চালক সহ ২ জন আহত হয়েছে। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহতদের অবস্থা আশংকামুক্ত।

আজ ৭ আগস্ট শনিবার বিকালের দিকে যতারপুর গ্রামের মোজাফফরের পুত্র মাসুদ(২৫) আব্দুল হাই এর পুত্র বিপ্লব(২২) কে সাথে নিয়ে মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে মেহেরপুর মহাজনপুর সড়কে যতারপুর নামক স্থানে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা মারে। এসময় ২ জনেই মোটরসইকেল থেকে ছিটকে রস্তার ওপর পড়ে যায। পথচারীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।