বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের পাবলিক লাইব্রেরীর সদস্যদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

By মেহেরপুর নিউজ

July 07, 2015

মেহেরপুর নিউজ,০৭ জুলাই: মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক শফিকুল ইসলামের সাথে পাবলিক লাইব্রেরীর সদস্যদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসক ও পাবলিক লাইব্রেরীর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাথেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খাইরুল হাসান, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আল মামুন অনল, সহ-সভাপতি প্রভাষক নুরুল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো প্রমুখ।