বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের পিডিবি অফিসের ৪০টি পদের মধ্য ২২ টি পদে লোক নাই।। ৬ জন ইলেকট্রিশিয়ান দ্বারা খুড়িয়ে খুড়িয়ে চলছে কার্যক্রম

By মেহেরপুর নিউজ

May 19, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ মে: গত বৃহস্পতিবারের কালবৈশাখি ঝড়ে মেহেরপুর কে লন্ড-ভন্ড করে দিয়ে গেলে শহরের অধিকাংশ বিদ্যুৎ লাইন বিছিন্ন হয়ে পড়ে । কিন্তু পিডিবি অফিসে ৪০টি পদের মধ্য ২২টি পদ শুণ্য আছে। ১৫ জন ইলেকট্রিশিয়ানের কাজ ৬ জন কে দিয়ে চলছে।

গত তিন দিন ধরে শহরের অধিকাংশ বাড়িতে বিদ্যুৎ বিছিন্ন আছে এ বিষয়ে পিডিবি অফিসে অভিযোগ করে কোন লাভ হচ্ছেনা বলে জানান ভুক্তভোগীরা ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকতা জানান, ৪০টি পদের মধ্য ২২টি খালী আছে ১৮টি পদে মধ্য ১২টি পদে উর্দ্ধতন কমকর্তা সহ অফিস সহকারি ও পিয়ন এবং নাইটর্গাড আছে আর ৬টি পদে ইলেকট্রিশিয়ান আছে। যেখানে পদ থাকার কথা ১৫ টি কিন্তু আছে ৬টি । আর এদের দিয়ে মেহেরপুর শহরের ৯টি ওয়ার্ডে গিযে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব না বলে জানান।

বর্তমানে পিডিবি অফিসে এক হাজার অভিযোগ জমা পরে আছে। আর এই অভিযোগকারিরা কবে তাদের বিদ্যুৎ লাইন পাবে তা বলতে পারছেনা পিডিবির কোন কর্মকতা। তিন দিন অতিবাহিত হতে চলছে কবে নাগাদ তাদের বিদ্যুৎ লাইন পাবে এমন আশংকায় ভুগছে পিডিবির ভুক্তভুগি গ্রাহকরা।