রাজনীতি

মেহেরপুরের পিরোজপুরে অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নির্বাচনী গনসংযোগ

By মেহেরপুর নিউজ

December 16, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনার অংশ হিসেবে গন সংযোগের আয়োজন করা হয়। আজ সোমবার বিকালে এ উপলক্ষে সদর উপজেলার পিরোজপুরে এক পথসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল মামুন,সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল ,যুবলীগ নেতা আশিকুল ইসলাম মিঠু, স্থানীয় গ্রাম আওয়ামীলীগ নেতা উসমান আলী প্রমুখ। পরে পিরোজপুর ইউনিয়নের ১,২এবং ৩ নং ওয়ার্ডের সাধারন মানুষের সাথে গনসংযোগ করা হয়। গনসংযোগ কালে মেহেরপুর আওয়ামীলীগ ও যুবলীগের নেৃবৃন্দরা উপস্থিত ছিলেন।