রাজনীতি

মেহেরপুরের পিরোজপুরে আওয়ামীলীগের কর্মী সভা

By মেহেরপুর নিউজ

September 13, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ সেপ্টেম্বর:

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে  কর্মী সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকালে পিরোজপুর বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, ওহিদুল ইসলাম ডাবলু, মন্টু প্রমুখ। পরে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম পিরোজপুর গ্রামে গনসংযোগ করেন। এ সময় তিনি নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় করেন।