মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ ডিসেম্বর: আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনের আওযামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন দোদুলের নির্বাচনী সমাবেশে অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর সরকারী প্রাইমারী স্কুল মাঠে এক নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামীলীগ নেতা আলাউদ্দিনের সভাপতিত্বে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা অওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভেোকেট মিয়াজান আলী। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন দোদুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামিম আরা হীরা, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আওয়ামীলেীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহীম শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, বর্তমান সাধারন সম্পাদক বারিকুল ইসলাম ইসলাম লিজন, খ,ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল প্রমুখ। এর আগে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ করা হয়।