মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজি এসপি-৩ প্রকল্পের আওতায় কোভিড-১৯ প্রতিরোধে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রতিরোধমূলক সাবান, মাস্ক, ব্লিচিং পাউডার সহ বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে পিরোজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ৩শ জনের মাঝে এ সকল সামগ্রী বিতরণ করা হয়। পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম। পরে করোনা প্রতিরোধে সাবান, মাস্ক, ব্লিচিং পাউডার সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এসময় অন্যদের মাঝে ইউনিয়ন পরিষদের সচিব এরশাদ আলী, সদস্য আরমান আলি, ইমাদুল হক, আরজান আলী, মুর্শিদকুলি ম্যাগা প্রমূখ উপস্থিত ছিলেন।