আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারী: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরে বোমা তৈরি করার সময় পালু নামের এক ডাকাতের হান হাতের ৫টি আঙ্গুল উড়ে গেছে। ঘটনার পর দীর্ঘসময় বোমা তৈরীর কারিগর পালু পলাতক থাকলেও অবশেষে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য এসেছে। বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালের অপরেশন থিয়েটারে পালুর ক্ষতিগ্রস্ত হাতের অস্ত্রপাচার চলছে বলে দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানিয়েছেন। এদিকে বিষ্ফোরিত বোমার বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িযে পড়ে। জানা গেছে,মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের শহর আলীর ছেলে এরাকায় দুধর্ষ ডাকাত খ্যাত পালু তার বাড়িতে বোমা বানাচ্ছিল। এ সময় একটি বোমা বিকট শব্দে বিষ্ফোরিত হয়ে তার হাতের ৫টি আঙ্গুল উড়ে যায় । খবর পেয়ে পিরোজুপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌছালে তার আগেই সে পালিয়ে যায়।