মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুলাই: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জামে মসজিদ ও ঈদগাহ কমিটির উদ্যোগে পবিত্র রমযানের তাৎপর্য ও ঈদুল ফিতর উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার বিকালে পিরোজপুর মাদ্রাসা মিলনায়তনে ইউপি চেয়ারম্যান সামসুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঈদগাহ কমিটির সাধারন সম্পাদক আব্দুস সালাম, জাফর ইকবাল, সামসুল আলম প্রমুখ।