বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নের ৪টি প্রাথমিক বিদ্যালয়কে আর্থিক অনুদান প্রদান করলেন এমপি জয়নাল আবেদিন

By মেহেরপুর নিউজ

July 20, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুলাই:

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীনের উদ্যোগে  মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৪টি প্রাথমিক বিদ্যালয়কে আর্থিক অনুদান প্রদান করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন উপস্থিত থেকে পিরোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,মোমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাঠালপোতা রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং সোনাপুর রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে নগদ ২০ হাজার টাকা করে তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মান্নান মাস্টার , আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, পিরোজপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সামসুল আলম, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাস আলী প্রমূখ উপস্থিত ছিলেন।