বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নে বিট পুলিশিং এর উঠান অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 14, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে ৮ নং বিট পুলিশিং এর উঠান অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে বিট পুলিশিং এর উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন).মোঃ জামিরুল ইসলাম। বক্তব্য রাখেন মেহেরপুর থানার পুলিশ পরিদর্শক রাসুল সামদানী আজাদ প্রমুখ।