মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইউপি সদস্য আরমান আলীর ব্যক্তিগত উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার রাজনগর গ্রামে এসকল শীতবস্ত্র বিতরণ করা হয়। ইউপি সদস্য আরমান আলী উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন। এসময় পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক দুস্তর মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আবুল কালাম, দেলোয়ার হোসেন, আব্দুল হামিদ, নুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।