বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলমের পিতার দাফন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

November 06, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল আলমের পিতা সাবেক ইউপি সচিব আক্কাস আলী খানের দাফন সম্পন্ন হয়েছে।

আজ বুধবার বাদ আসর পিরোজপুর ঈদগাহ মাঠে জানাযা শেষে পিরোজপুর কবরস্থানে দাফন করা হয়। জানাযা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম,সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,জেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট ,মারুফ আহমেদ বিজন,আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফূল ইসলাম,বুড়িপোতা ইউপি সচিব সানোয়ার হোসেন সানু প্রমুখ।পরে তার লাশ দাফন করা হয়।

জানাযা ও দাফন নুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাষ্টার,বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল,অঅমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম,মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু,সাবেক চেয়ারম্যান অঅবু বকর,মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,জেলা ছাত্রদলের সভাপতি মো:মোস্তাকিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।