মেহেরপর নিউজ ২৪ ডট কম,০১ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামবাসীর উদ্যোগে পিরোজপুর গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে পিরোজপুর স্কুল মাঠে টূর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে টূর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম,সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস সেখানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মুজিবনগর উপজেলার বল্লভপুর একাদশ জয়লাভ করেছে। খেলায় বল্লভপুর একাদশ টাইব্রেকারে ৬-৫গোলে সদর উপজেলার মোমিনপুর ডায়মন্ড ক্লাবকে পরাজিত করে।