বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের পিরোজপুর গ্রামের মুক্তিযোদ্ধা জামাত আলীর ইন্তেকাল ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

By মেহেরপুর নিউজ

August 25, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম , ২৫ আগষ্ট :

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা জামাত আলী ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে —– রাজিউন ) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর । তিনি স্ত্রী, ২ ছেলে , ২ মেয়েসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন । তিনি দীর্ঘদিন যাবৎ  প্যারালাইসিস রোগে ভুগছিলেন । আজ বুধবার  সকালে পিরোজপুর  দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে পুর্ন রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয় । উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক সরকারের পক্ষে মরহুমের মরদেহে পুস্পমাল্য অর্পন করেন । এ সময় পুলিশের একটি চৌকষদল তাকে গার্ড অব অনার প্রদান করেন ।  এসময়  বিউগলের করুন সুর বেজে ওঠে । মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম ইউপি সদস্য ইদ্রিস আলী এ সময় উপস্থিত ছিলেন ।