বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের পুরাতন দরবেশপুরে গলার ফাঁস দিয়ে গৃহবধূর আ-ত্ম-হ-ত্যা

By মেহেরপুর নিউজ

December 15, 2023

 এসআই বাবু, বারাদীঃ

মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে প্রীতি লতা(২১) নামের এক গৃহবধূ। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে । প্রীতি লতা পুরাতন দরবেশপুর গ্রামের আকরামুল হকের একমাত্র মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রীতিলতা মেহেরপুরের তাহের ক্লিনিকে সেবিকা হিসেবে কর্মরত ছিলেন। সেখানে থাকাকালীন সময়ে মেহেরপুর সদরের গোভীপুর গ্রামের হাফিজুলের ছেলে ওসমানের সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে। ওসমান পেশায় একজন পানির লাইনের মিস্ত্রি। উভয় পরিবারের অমতে বছরখানেক আগে তাদের বিয়ে হয়। শশুর বাড়ির লোকজন প্রীতি লতাকে মেনে নিতে পারেনি, বিভিন্ন সময়ে তার উপর মানসিক নির্যাতন করতো। বিয়ের পর থেকে প্রীতিলতা ৪-৫ বার শ্বশুর বাড়ি গিয়েছে। বেশিরভাগ সময়ে সে বাবার বাড়ি থাকতো। সর্বশেষ আড়াই মাস আগে সে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ী চলে আসে। ঘটনার দিন সকালে স্বামীর সাথে কলহের কারণে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন পরিবারের লোকজন।

আত্মহত্যার খবরে এএসপি (সার্কেল) ও বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ ঘটনা স্থল পরিদর্শন করেন। নিহতের দাদা বলেন, সকালে প্রীতিলতা সবার অজান্তে ঘরে ঢুকে সিটকানি দেয়। অনেক ডাকাডাকিতে ভিতরে কোন সাড়া শব্দ না পেয়ে পরে, প্রতিবেশীদের সহযোগিতায় দরজার সিটকানী ভেঙে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই। পরে তাকে নামিয়ে ২৫০ শয্যা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় রাতে গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ কনি মিয়া (বিপিএম) বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।