বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের পুলিশ পরিদর্শক জামিরুল ইসলামকে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

June 15, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার পুলিশ পরিদর্শক (সঃ) মোঃ জামিরুল ইসলামের পিআরএল গমন উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে  বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপার সম্মেলনকক্ষে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, বিদায় পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম, সদর থানার ওসি শাহা দারা খাঁন, ডিবির ওসি জুলফিকার আলী, ডিআইও-১ ফারুক হোসেন প্রমূখ। পরে বিদায়ী পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।