মেহেরপুর নিউজ:
মেহেরপুরের পুলিশ সুপার মোঃ রাফিউল আলম মেহেরপুরের সকল থানায় কর্মরত অফিসার ইনচার্জদের স্ব স্ব থানাধীন এলাকায় জনসাধারণের সাথে সৌহার্দপূর্ণ আচরণ, চুরি, ছিনতাই অপ্রীতিকর ঘটনা রোধকল্পে হাইওয়ে রাস্তা, আবাসিক এলাকা, সরকারি স্থাপনা সমূহে অতিরিক্ত ফোর্স মোতায়েন, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন টহল ডিউটি ও আইন-শৃংখলা রক্ষা এবং অপ্রীতিকর ঘটনা রোধকল্পে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেছেন।
পুলিশ সুপার মোঃ রাফিউল আলম বুধবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশনা দেন।সভায় পুলিশ সুপার রাফিউল আলম অপ্রীতিকর ঘটনা রোধকল্পে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ অতিরিক্ত পুলিশী টহল বৃদ্ধি করার কঠোর নির্দেশনা প্রদান করেন। সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর সদর থানার ওসি শাহা দারা খান, মুজিবনগর থানার ওসি হাসেম আলী সহ মেহেরপুর জেলার বিভিন্ন থানায় কর্মরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।