বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের পুলিশ সুপার এস এম নাজমুল হক বদলী

By মেহেরপুর নিউজ

August 27, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের পুলিশ সুপার এস এম নাজমুল হককে বদলী করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে মেহেরপুরের পুলিশ সুপার এস এম নাজমুল হককে নৌ পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

মেহেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।