বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের পুলিশ সুপার ও মেয়রের কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন

By মেহেরপুর নিউজ

February 18, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুরে পুলিশ সুপার এস এম মুরাদ আলি এবং মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুরের কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ সুপার এবং পৌর মেয়র শহীদ মিনার পরিদর্শন করেন। এর আগে শহীদ মিনার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়। অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক পরিস্থিতির উপর নজরদারি করার লক্ষ্যে পুলিশ সুপার শহীদ মিনার পরিদর্শন করেন। পুলিশ সুপার এস এম মুরাদ আলি, পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন সহ অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এবং পৌরসভার কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।